ঢাকা | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Saturday, 28 November 2026 ঢাকা | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Saturday, 28 November 2026
বিজ্ঞাপন ব্যানার (৭২৮ x ৯০)
হোম ❯ অর্থনীতি / আইন-আদালত / আন্তর্জাতিক / খেলাধুলা / গণমাধ্যম / জাতীয় / বিনোদন / মুক্তমত / রাজনীতি / লিড নিউজ / সারাদেশ ❯ পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
👁️ ৪ বার পঠিত

গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীল হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী।

দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে অভিযোগ করে তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনের বিষয়টি উঠে আসছে।

রিজভী বলেন, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। তবে গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ উপায়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

প্রশাসন ও গণমাধ্যমে থাকা কিছু ব্যক্তি সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে বলে যে প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর। এসব তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন।

তিনি বলেন, সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের ন্যায্য পাওনা ও নিম্নতম মজুরির বিষয়ে কথা বলেছে। অথচ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সব উঠে যাচ্ছে—এ ধরনের প্রচারণা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।

১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন

ব্রিফিংয়ে বিএনপির বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির কথাও জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসব কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিজভী জানান, ওই দিন বেলা দুইটায় সমাবেশ শুরু হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মাগরিবের আগেই সমাবেশ শেষ করা হবে।

তিনি বলেন, এটি মহাসমাবেশ নয়, বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে হাজার বছরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। এই বিজয় আজও জাতিকে গর্বিত করে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত হতে উদ্বুদ্ধ করে।

আগামী দিনগুলোতেও বিজয় দিবস জাতিকে অনুপ্রাণিত করবে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই দিবস জাতির মধ্যে শক্তিশালী অঙ্গীকার তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন:
Facebook WhatsApp

এই বিভাগের আরও খবর